কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ২২:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০০:১৮

কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন

রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার হুমায়ূন তিনি বলেন, ‘কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা রাত ১০টা ৩ মিনিটে এ খবর পাই। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে আরও চারটি ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা সম্ভব নয়।’

ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত

কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুনের সূত্রপাত হয়েছে ভাঙ্গারির দোকান থেকে বলে প্রাথমিকভাবে মনে করছেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ভাঙ্গারির দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল। খুব সম্ভবত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীকালে সেই আগুন পাশে থাকা আসবাসপত্র দোকানে লাগে। পরে মুহূর্তে বস্তিতে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সর্বশেষ ১৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহত আছে কিনা জানতে চাইলে তিনি জানান, আমরা এখনও পাইনি। তবে হতাহত আছে বলে শুনেছি। আগুন নিভে গেলে খোঁজা হবে। তার পরে এ বিষয়ে নিশ্চিত করে জানানো যাবে।

/এসএইচ/এপিএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে