রেণু হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

তাছলিমা বেগম রেণু

বাড্ডায় ছেলেধরা সন্দেহে  তাছলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি  নতুন  দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর  আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।

মামলার আসামিরা হলেন—  মো. শাহীন (৩১), মো. রাচ্চু মিয়া (২৮),  মো. বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা (২০) মুরাদ মিয়া (২২),  মো. সোহেল রানা (৩০),  মো. বিল্লাল (২৮),  মো. আসাদুল ইসলাম (২২),  মো. রাজু (২৩),  আবুল কালাম আজাদ (৫০),  মো. কামাল হোসেন (৪০),  মো. ওয়াসিম (১৪),  রিয়া বেগম ময়না (২৭) ও মো. জাফর হোসেন (২০)।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই  সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু।  এসময় ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই এ ঘটনায়  বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

/এমএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাহর ফাউল কি পেনাল্টি ছিল?
সালাহর ফাউল কি পেনাল্টি ছিল?
ভিএআর বিতর্ক, গোল বাতিল, হলুদ কার্ড: আর্জেন্টিনা-মিসর ম্যাচে যা যা ঘটলো
ভিএআর বিতর্ক, গোল বাতিল, হলুদ কার্ড: আর্জেন্টিনা-মিসর ম্যাচে যা যা ঘটলো
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে