৯৯৯ -এ ফোন, যৌন পল্লী থেকে দুই তরুণী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

জরুরি সেবা ৯৯৯ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক ভুক্তভোগী কলারের ফোন কলে ময়মনসিংহের যৌন পল্লী থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় টিঅ্যান্ডআইএম ’র অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে বারোটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ এক তরুণী ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন যৌন পল্লী থেকে ফোন করে জানান, তার বাড়ি ঢাকার মিরপুরে। নয় মাস আগে তাকে এক দালাল চাকরির প্রলোভন দিয়ে ময়মনসিংহের যৌন পল্লীতে নিয়ে আসে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো হচ্ছিল। তরুণী এই অবস্থা থেকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তরুণী আরও জানায় তার সাথে আরও একজন আছে তাকে দিয়েও জোর করে অনৈতিক কাজ করানো হচ্ছিল।
৯৯৯ তাৎক্ষনিক ভাবে কলারের সঙ্গে ময়মনসিংহ কোতোয়ালী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ময়মনসিংহ কোতোয়ালী থানার থানার এসআই আল আমিন ৯৯৯-কে ফোনে জানান, তারা দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। উদ্ধারকৃত তরুণীদের ৯৯৯ থেকে ফোন করা হলে হলে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা