বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:০৬

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা বুধবার এশার নামাজের পর গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী (১১ ডিসেম্বর) শুক্রবার বেলা ৩টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে চৌধুরী কামালের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি বিএনপি মনোনীত প্রার্থী হয়ে দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে এবং ১৯৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার, ১৯৯১ ও ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশ-জাতি-জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। এসব দায়িত্বে থাকাকালীন নীতি ও আদর্শ থেকে কখনও বিচ্যুৎ হননি চৌধুরী কামাল। বেগম জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা প্রশংসার দাবিদার।’ এছাড়া চৌধুরী কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এছাড়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয় অঞ্চল) শামা ওবায়েদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের