ভারত থেকে অবৈধ অস্ত্র আসছে রাজধানীতে: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৪:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৪:৩২

অস্ত্র উদ্ধার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজধানীতে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ডগুলিসহ মো. আবুল খায়ের তুহিন (৩০) নামে এক অস্ত্রব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে ডিবি।
আটককৃত তুহিনের বরাত দিয়ে ডিসি মাশরুকুর রহমান বলেন, ‘অস্ত্রগুলো দেখে মনে হয় এগুলো বিদেশি, ভারত থেকে আসতে পারে। তুহিন চাঁপাইনবাবগঞ্জ হয়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে আসে। তিনি ঢাকায় বিভিন্ন লোকের কাছে অস্ত্রগুলো বিক্রি করেন।’
তিনি আরও বলেন, ‘আটককৃত তুহিন দীর্ঘদিন ধরে তার সহযোগীদের দিয়ে অস্ত্র ব্যবসা করে আসছে। তিনি রাজধানীর পাশ্ববর্তী টঙ্গী থানা এলাকায় বসবাস করেন।’
তুহিনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলেও জানান ডিসি মাশরুকুর রহমান।
অস্ত্রগুলো কোথায় কোথায় বিক্রি করতো তুহিন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও এবিষয়ে জানতে পারিনি। আসলে কোথায় এবং কার কাছে অস্ত্রগুলো বিক্রি হতো। তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। তুহিনকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি