রাজধানীতে ককটেল বিস্ফোরণে শিশু আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১১:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৫৫

ককটেল রাজধানীর তেজগাঁও এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের এলাকায় ককটেল বিস্ফোরণে সাত বছরের  এক শিশু আহত হয়েছে। হ্যাপী নামের ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। হ্যাপীর বাবা হারুন মিয়া জানান, ঘরের বাইরে খেলতে গিয়ে স্কচটেপে মোড়ানো ককটেলের মতো কয়েকটি বস্তু দেখতে পায় হ্যাপী। বুঝতে না পেরে সে এগুলো নিয়ে খেলতে শুরু করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে সে আহত হয়। তার মামা রাসেল তাকে সঙ্গে সঙ্গে ঢামেকে নিয়ে যায়। তার হাত, পা ও বুকে আঘাত লেগেছে।  
হ্যাপী স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে বলেও জানান তার বাবা। অবিস্ফোরিত অন্য দু’টি ককটেল পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি