সংশোধন কেন্দ্র ছেড়ে মজার ইশকুলে ফিরতে চায় শিশুরা

উদিসা ইসলাম
১১ এপ্রিল ২০১৬, ০৯:৪১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৯:০২

মজার স্কুল

রাস্তা থেকে অদম্য বাংলাদেশের সেল্টার হোমে এসে নতুন জীবন পেয়েছিল দশ শিশু। আর এই প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবকরা ভেবেছিলেন এদের শিক্ষা এবং ভাল পরিবেশে রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। চলতো পড়ালেখা, আনন্দ বিনোদনের পাশাপাশি কাউন্সিলিং।কিন্তু একরাতে তারা সেই আশ্রয় হারিয়ে কিশোর সংশোধন কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। গত সাত মাস ধরে তারা কোনও অপরাধ না করেও দিন কাটাচ্ছে সংশোধন কেন্দ্রে। যত দ্রুত সম্ভব আবারও তারা ফিরতে চায় অদম্য বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের কোলে। যেখানে তারা পেয়েছিল স্বাভাবিক জীবন।

শিশু পাচারকারী সন্দেহে আটক অদম্য বাংলাদেশের আরিফুর রহমান,জাকিয়া সুলতানা,ফিরোজ আলম খান ও হাসিবুল হাসানকে মুক্তি দেওয়া হলেও এই শিশুদের তারা ফিরে পাননি।এই স্বেচ্ছাসেবকদের শিশুপাচারকারী সন্দেহে আটক করলেও পরে সেটা ভুল বোঝাবুঝি হিসেবে তদন্তে প্রমাণিত হয় এবং এ বিষয়ে পুলিশও জানায় যে, অদম্য বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ওই শিশুদের আটকে রাখেনি, যা তাদের  তদন্তেও উঠে এসেছে। গত ১২ সেপ্টেম্বর বনশ্রীর ‘সি’ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করে পুলিশ। সে সময়ই স্বেচ্ছাসেবক আরিফুর, জাকিয়া, ফিরোজ ও হাসিবুলকে গ্রেফতার করা হয়। সংশোধন কেন্দ্র

তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মানবপাচার আইনে মামলা করেন উদ্ধার হওয়া এক শিশুর চাচা। ঢাকার হাকিম আদালত ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ রিমান্ডেও পাঠান। তাদের আটক করার দিন আশ্রয়কেন্দ্র থেকে যে শিশুদের উদ্ধার করা হয় তারা হলো, ভোলার বাবুল (১০),আব্বাস (১০), স্বপন (১১),নোয়াখালীর আকাশ (৯),রফিক (১৪),কুমিল্লার মোবারক হোসেন (১৪), পিরোজপুরের আবদুল্লাহ আল-মামুন (১১), নারায়ণগঞ্জের ইব্রাহিম (১০), ময়মনসিংহের রাসেল (১৪) ও মৌলভীবাজারের ফরহাদ হোসেন (৯)।এদের মধ্যে ৫জন এখনও কিশোর সংশোধন কেন্দ্রে আছে। আর যে ৫ জনকে অভিভাবকরা ছাড়িয়ে এনেছেন, সেই শিশুরা আবারও ফিরে গেছে অস্বাভাবিক জীবনে, মাদক আর না-খেয়ে থাকার কস্টের রাজ্যে। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আবারও অস্বাভাবিক মাদকের জীবনে ফিরে যেতে দেখে কস্ট পাচ্ছেন অদম্য বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা।

মজার স্কুলের শিশুরা

প্রতিষ্ঠানটির পক্ষে আরিয়ানসহ কয়েকজনের একটি টিম গত বৃহস্পতিবার খাবার ও কাপড় নিয়ে গিয়েছিলেন টঙ্গীর কিশোর সংশোধন কেন্দ্রে বাকি ৫ জনকে দেখতে। কেমন আছে শিশুরা প্রশ্নে আরিফ বলেন, মুখেতো বলে ভাল আছি। কারণ ওদের পাশে ওখানকার লোকেরা দাঁড়িয়ে থাকেন। তাদের সামনে মনের কথা বলতে পারে না। কিন্তু তারা চায় ফিরে আসতে। কিন্তু অভিভাবক ছাড়া কারও কাছে তারা শিশুদের দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংশোধন কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,এ ধরণের মামলায় আমরা কোনওভাবে অভিভাবক ছাড়া কারও হাতে শিশুদের বুঝিয়ে দিতে পারি না। আর আদালত মামলা থেকে অব্যাহতি দিলেও যেহেতু শিশুদের বিষয়ে কোনও দিক নির্দেশনা নেই, সেহেতু কোনও উদ্যোগই নেওয়া সম্ভব হচ্ছে না। 

কেন্দ্রের ভেতরে

এদিকে অদম্য বাংলাদেশের আরিফ বলেন, আমরা তাদের অভিভাবকদের খুঁজছি কিন্তু পাইনি। তাহলে এই শিশুরা কি ওখানেই থাকবে প্রশ্নে আরিফ বলেন, অভিভাবক না পাওয়া পর্যন্ত আমরা নিরুপায়।

অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের বোর্ড সদস্য গার্হস্থ্য অর্থনীতি কলেজের এক শিক্ষার্থী রত্না বিশ্বাস জানান, পথশিশুদের নিরাপদ আশ্রয়স্থল তৈরির উদ্দেশ্যে গত বছরের ডিসেম্বরে বনশ্রীতে তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। ওই বাসায় প্রাথমিকভাবে ১০ শিশুকে রাখা হয়েছিল।শিশুরা সেখানে কম্পিউটার চালানো বা গেমস খেলা শিখতো। এ ছাড়া তাদের হাতের কাজও শেখানোর চেষ্টা চলছিল। আমরা তাদের ওপর কখনও জোর খাটাই না। পথশিশুদের কেউ কেউ সেই সময় শেল্টার হোমে এসে কয়েকদিন থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদেরকে আগের জায়গায় রেখে আসা হয়েছিল।কিন্তু কস্টের বিষয় হলো, যে শিশুদের একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছিলাম আমরা, তারা আবার অন্ধকার জগতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। আমরা তাদের জন্য কিছুই করতে পারলাম না।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের