রূপগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৫, ০২:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ০২:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাসিরউদ্দিনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। ওই সময়ে একটি গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার বিকাল ৫টায় তারাব পৌরসভার গন্ধর্বপুর আটআনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা সরকারি দলের লোক বলে অভিযোগ করলেও তাদের পরিচয় জানাতে পারেননি হামলার শিকার নাসিরউদ্দিন।

তিনি জানান, বিকালে তিনি তার লোকজন নিয়ে প্রচারণায় আসলে আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তার গাড়িবহরের সঙ্গে থাকা অন্তত ১০জন আহত হয়েছেন। হামলার পর তাকে অবরুদ্ধ করেও রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন,  এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য, তারাব পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজী। স্থানীয় সরকার দলীয় এমপি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী তিনি।

/এআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম