কাতারে বাংলাদেশি সংগঠনের ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও ওয়েবসাইট উদ্বোধন

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার
১১ আগস্ট ২০১৮, ২২:২৭আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২২:৩৯


কাতারে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
প্রবাসে মাতৃভাষা বাংলাচর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রথমবারের মত বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন, কাতার' প্রকাশ করলো-এর প্রথম বার্ষিক ম্যাগাজিন 'পরিবর্তন’ ও ওয়েবসাইট www.bwjaq.com । সম্প্রতি এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদের বাণীসহ বাংলাদেশের গুণী লেখক, সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কাতারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অ্যাসোসিয়েশনের সদস্যের লেখায় সমৃদ্ধ হয়েছে এ ম্যাগাজিন। আর ওয়েবসাইটটি তৈরি করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারীয়া খালিদ।

রাষ্ট্রদূত আসুদ আহমদের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন দূতাবাসের কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার নিউজ এজেন্সির প্রধান সম্পাদক মো. খালিদ আল-জিয়ারা। ম্যাগাজিনটির প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.কে. এম. আমিনুল হক।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটির বিশিষ্ট মুরুব্বি মো. আবদুস সাত্তার, বাংলাদেশ স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মো. জুলফিকার আজাদ, অ্যারাবিয়ান এক্সচেঞ্জ এর মহাব্যবস্থাপক নূরুল কাবির চৌধুরী, পিক কুইক লিমুজিনের প্রধান নির্বাহী আলমগীর মোহাম্মদ আলী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান এম. সাইফুল আলম।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত ব্যক্তব্য রাখেন প্রকাশনা উৎসবের আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন মো. শামীম। বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা হাজারী, সদস্য হারুন রশিদ মৃধা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সফিকুল ইসলাম প্রধান, মো. শাহজাহান সাজু, মো. জসীম উদ্দিন, মো. নাসির উদ্দিন, কাজী আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, সদস্য শাহেদ আহমদ, শরিফুল ইসলাম আবুল প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম