শিশুকে আগুন থেকে বাঁচিয়ে আমিরাতে পুরস্কার পেলেন চট্টগ্রামের ফারুক

ইউএই প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৪:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৪:১৭

পুরস্কার হাতে তুলে নিচ্ছেন ফরুক হোসেন সংযুক্ত আরব আমিরাতে তিন বছরের এক শিশুকে আগুন থেকে বাঁচিয়ে দেশটির সিভিল ডিফেন্সের দেওয়া পুরস্কার পেয়েছেন ফরুক হোসেন নামে বাংলাদেশের চট্টগ্রামের একজন প্রবাসী। আমিরাতের আজমান সিভিল ডিফেন্স পুরস্কার হিসেবে তাকে ২০ হাজার টাকা, একটি সম্মাননা সনদ ও পদক প্রদান করে। বিষয়টি নিয়ে আরব আমিরাতের সবকটি গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। ফারুক ইসলামের এ কাজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন প্রবাসীরা।

ঘটনার বিবরণে জানা গেছে, ১৩ জানুয়ারি প্রতিদিনের মতো মুদির দোকানে কাজ করছিলেন চট্টগ্রামের রাউজানের ফারুক ইসলাম। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে বাইরে ধোয়া দেখে তিনি দোকানের পাশের বিল্ডিংয়ে দিকে লক্ষ করেন। দেখতে পান জানালার পাশে একজন মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। বিল্ডিংয়ে লাগা আগুন তাকে ধাওয়া করছে। সেখানে জনতার ভিড় ছিল, কিন্তু কেউ তাকে উদ্ধারে এগিয়ে যাননি। ওই মহিলা ও তার সন্তানকে বাঁচানোর জন্য এগিয়ে যান ফরুক। নিজের তিন বছরের ছেলেকে বাঁচাতে নিরুপায় মা বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে বাচ্চাকে মাটিতে ছুড়ে ফেলেন। দৌড়ে গিয়ে বাচ্চাটিকে ধরে ফেলেন ফারুক। পরে মাও বিল্ডিং থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে এখন শেখ খালিফা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশি ফারুকের এ ঘটনা নিয়ে আরব আমিরাতের প্রভাবশালী সবকটি পত্রিকায় গুরুত্ব দিয়ে খবর ছাপা হয়। ১৫ জানুয়ারি আজমান সিভিল ডিফেন্স তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদ প্রদান করে। ৫৭ বছরের বয়সী ফারুকের ১ ছেলে ও ১ মেয়ে বাংলাদেশে আছে। তার বীরত্বপূর্ণ এমন কাজে দেশে থাকা তার পরিবারের সবাই গর্বিত। ফারুক ১৯৯৭ সালে আমিরাত পাড়ি জমান।

 

/আইএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম