কানাডার রিজাইনাতে বিজয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯

বাংলাদেশের বিজয়ের ৫২ বছরের পূর্তি উদযাপনে সুদূর ক্যানাডার রিজাইনাতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব রিজাইনা (বিসিএআর) আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠান-‘বিজয় দিবস ২০২৩’।

লিভিং হোপ অ্যালায়েন্স চার্চ হলের বিশাল এই মিলনায়তনে ১৬ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রায় আট শতাধিক বাঙালির সমাগমে দিনটি হয়ে ওঠে মুখরিত। অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কানাডার স্থানীয় কয়েকজন সংসদ সদস্য, এমএলএ এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। 

কানাডার রিজাইনাতে বিজয় দিবস উদযাপন

প্রবাসী বাঙালিদের সঙ্গে এই বিজয়ের আনন্দ উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বেশ কিছু চিত্তাকর্ষক আয়োজন। যার মধ্যে অন্যতম– দেশাত্মবোধক সংগীত, আধুনিক গান, বীরাঙ্গনাদের সম্মানার্থে একক অভিনয়, কবিতা আবৃত্তি, আধুনিক নাচ, শিশু কিশোরদের প্রদর্শনী, ঋতুভিত্তিক ফ্যাশন শো, দলীয় নৃত্য এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রম্য নাটক ‘ভাড়াটে চাই’ এর মঞ্চায়ন। এসবের পাশাপাশি ছিল হরেক রকমের মজাদার বাঙালি খাবারের সমারোহ যা দর্শকদের আকৃষ্ট করে।

কানাডার রিজাইনাতে বিজয় দিবস উদযাপন

আয়োজন সম্পর্কে বিসিআর-এর সভাপতি তানভীর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৃথিবীর যে প্রান্তেই থাকি, আদতে হৃদয়ে আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। তাই দেশীয় সংস্কৃতি এবং দেশাত্মবোধকে জাগ্রত করার মুখ্য উদ্দেশ্যেই রিজাইনাবাসীদের নিয়ে আমাদের এই আয়োজন।’

কানাডার রিজাইনাতে বিজয় দিবস উদযাপন

বিশাল এই আয়োজনটির  সর্বশেষ আকর্ষণ ছিল স্থানীয় বাংলা ব্যান্ড ‘বঙ্গ স্ট্রিট’-এর কনসার্ট, যেখানে গেয়ে শোনানো হয় জনপ্রিয় কিছু আধুনিক ও পুরনো গান ।

আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন এবং শিশু কিশোরদের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

/এএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম