শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৭:৪০আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮:১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) ক্লাস অব ২০২৫-এর কনভোকেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ২ মিলিয়ন ডলারের স্টার্টআপ ফান্ড চালুর ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এই ঘোষণা দেন।

আয়োজনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। সম্প্রতি আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনভোকেশনে ২৬৩ জন গ্র্যাজুয়েট তাদের সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে চ্যান্সেলর হানিপ বলেন, ‘শিক্ষার্থীদের যে কোনও উদ্ভাবনী ধারণা, যা বাস্তব কোনও সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিকে সহায়তা করার লক্ষ্যেই এ ফান্ড গঠন করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক সোমা সাঈদ, ভার্জিনিয়া সিনেটর সাদ্দাম আজলান সেলিম ও লাউডন কাউন্টির কোষাধ্যক্ষ হেনরি আইকেলবার্গ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়টিতে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও পড়াশোনা করেন

ডব্লিউইউএসটি-এ বর্তমানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। উদ্যোক্তা মনোভাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের প্রস্তুতির অংশ হিসেবে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

/ইউএস/
সম্পর্কিত
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন