কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুলাই ২০২৬, ১০:১৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:২৯

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড কোর (আইআরজিসি)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে দুটি পৃথক মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনে দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। এছাড়া কুয়েতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থায় হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, এই রাডার ধ্বংসের পর শত্রুপক্ষের এবার আরও বিধ্বংসী ও শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার তরঙ্গের জন্য প্রস্তুত থাকা উচিত।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আরও হামলার দাবি জানিয়ে দ্বিতীয় আরেকটি বিবৃতি দিয়েছে আইআরজিসি।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত সেই বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে আঘাত হেনেছে। এই হামলায় সেখানকার একটি আগাম সতর্কতা সংকেত দেওয়া রাডার বা আর্লি ওয়ার্নিং রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি এফপিএস-১১৭ রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
২১ জুলাই ২০২৬, ১০:১৬
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ