কাতারে নুরুল কবির চৌধুরীর লেখা তুর্কিনামা বইয়ের মোড়ক উন্মোচন

প্রবাস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

কাতারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো তুর্কিনামা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী দোহায় প্লাজা ইন হোটেলের বলিউড হলরুমে এই আয়োজনে উপস্থিত ছিলেন বইটির কাতার প্রবাসী লেখক এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য অতিথিরা।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বইটিতে তুরস্কের নানা বর্ণনার পাশাপাশি যেসব তথ্য ও সচেতনতামূলক বিষয় লেখকের সরস বর্ণনায় চমৎকারভাবে উঠে এসেছে, তা এটিকে সবার জন্য সুখপাঠ্য করে তুলেছে। তিনি বইটির পাঠকপ্রিয়তা ও ব্যাপক সাফল্য কামনা করে বলেন, বাংলা ভ্রমণসাহিত্যে লেখক নুরুল কবিরের বইটি ভ্রমণকাহিনীর পাশাপাশি তথ্য ও জ্ঞানের পাশাপাশি  এক আনন্দময় সমন্বয় হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

অনুষ্ঠানে লেখক নুরুল কবির চৌধুরী বলেন, তুর্কিনামা লেখায় তাকে বিশেষভাবে প্রভাবিত করেছেন তার বন্ধুরা। পরিচিত অনেক মানুষ ও শুভানুধ্যায়ীদের অনবরত প্রভাব বিস্তারের ফলে বইটি লিখতে তিনি সাহসী ও অনুপ্রাণিত হয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বই সম্পর্কে আরও আলোচনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দীন, বাংলাদেশি কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আকন।

বক্তারা বলেন, যে কেউ বইটি পড়লে তুরস্কের নানারকম অভিজ্ঞতা যেমন অর্জিত হবে, তেমনি লেখকের রসবোধ পাঠককে এক অন্যরকম অনুভূতি দেবে। তারা আশা করেন, আগামীতেও লেখক হিসেবে এই যাত্রা অব্যাহত রাখবেন নুরুল কবির চৌধুরী।

কাতার প্রবাসী সাংবাদিক তামীম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের কাতার প্রতিনিধি মো. শাহনেওয়াজ। পরে অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় লেখক ও বই সম্পর্কে শুভেচ্ছা বক্তৃতায় আরও অংশ নেন অধ্যাপক একে এম আমিনুল হক, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপ্যাল জুলফিকার আজাদ, শিক্ষক তাফসির উদ্দীন, প্রকৌশলী কামরুল হাসান খসরু, কাতার এয়ারওয়েজের সিনিয়র পাইলট মিজানুর রহমান, জসিম উদ্দীন, নুর মোহাম্মদ, কবি আব্দুর রহমান প্রমুখ।

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ