সেপ্টেম্বর থেকে বাংলাদেশিরা ওমরা পালনে যেতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৫:০১আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:৫০

বাংলাদেশিদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের প্রেরিত পত্রের প্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম ‍শুরু করতে আনুষ্ঠানিকতার জন্য কিছু দিন সময় লাগবে। সেপ্টেম্বর থেকে বাংলাদেশিরা ওমরা পালনে সৌদি যেতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি পালন সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। 

এ ছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং ওমরাহ যাত্রীকে ১৮ বছর বা তার বেশি হতে হবে।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম