হজ-ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫

করোনা মহামারির মধ্যে নানা বিধিনিষেধের কারণে হজ ও ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সৌদি আরব সফরকালে এ প্রতিনিধি দল ওমরাহ এবং পবিত্র হজ কার্যক্রম বিষয়ে দেশটির সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬ সদস্যের এই প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিমন্ত্রী ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো.মনির, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সফররত প্রতিনিধি দলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টারের সাথে তার দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সাথে বৈঠকে করবেন। একই দিনে প্রতিনিধি দল মক্কায় হাজিদের জন্য ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবেন।

এছাড়া, প্রতিনিধি দল পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিস সমূহ পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধি দল মদিনাস্থ ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সাথে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের কথা রয়েছে। প্রতিনিধি দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের