হজ প্যাকেজ ঘোষণা, কমলো খরচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৬:২০আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:৪৬

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ন্যূনতম খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। তবে এবার সরকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তাতে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থায় যাবেন ১০ হাজার ১৯৮ জন। কোটার বাকি অংশ ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাবেন।

আশা করা হচ্ছে, আগামী বছরের ২৪ জুন বা তার একদিন আগে-পরে হজ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। আর হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ প্যাকেজে গত হজ প্যাকেজের তুলনায় ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ ধরা হয়েছে। বিমান ভাড়া কমেছে ২৯৯৭ টাকা। আগামী বছরের হজের বিমান ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ. হামিদ জমাদ্দার বলেন, ডিসেম্বরের মধ্যে সৌদি আরবকে জানাতে হবে বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন। সেজন্য আগেভাগে প্যাকেজ ঘোষণা করা হলো। গত বছর বিশেষ প্যাকেজ ছিল না। হাজিদের চাহিদা বিবেচনা করে এবার বিশেষ সুবিধা সংবলিত প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, গত বছর বিমানে যে সমস্যা হয়েছে এবার তা হবে না। বেসরকারি খাত সরকারি প্যাকেজকে ভিত্তি ধরে প্যাকেজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি বলেন, হজের খরচে সরকারি বেসরকারি খাতের মধ্যে পার্থক্য বিশেষ হবে না। সামঞ্জস্য রেখে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে বেসরকারি খাত কিছু দিনের মধ্যে প্যাকেজ ঘোষণা করবে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
রাষ্ট্রীয় সম্মানী পাচ্ছেন আড়াই লাখ ধর্মীয় নেতা
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ