১৪ মাসে কোরআনের ক্যালিগ্রাফি এঁকেছেন ভারতীয় তরুণী

বেলায়েত হুসাইন
১০ নভেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৫:০৯

১৯ বছর বয়সী ভারতীয় তরুণী ফাতিমা সাহাবা। থাকেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কান্নুর জেলায়। সম্প্রতি তিনি ক্যালিগ্রাফির মাধ্যমে তৈরি করেছেন পবিত্র কোরআনের একটি প্রতিলিপি। হাতে লেখা অনবদ্য এ প্রতিলিপি তৈরিতে তার লেগেছে ১৪ মাস।

গত সপ্তাহে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কুড়োতে থাকেন প্রশংসা। সম্পূর্ণ কোরআনের প্রতিলিপি তৈরিতে যে ‍দৃঢ় মনোবল দরকার, তা দেখিয়েই সবাইকে মুগ্ধ করেছেন ফাতিমা।

ক্যালিগ্রাফিতে কোরআন শরিফ

ফাতিমা সাহাবা বলেন, এটি তিনি আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করেছেন। প্রতিদিন স্কুল থেকে ফিরে একটু বিশ্রাম নিতেন এবং মাগরিবের নামাজ পড়ে বসে যেতেন ক্যালিগ্রাফিতে।

তিনি আরও জানান, শৈশব থেকেই আঁকাআঁকিতে ঝোঁক ছিল তার। পবিত্র কোরআনের আয়াতগুলোও তাকে আলাদাভাবে আকর্ষণ করতো। এরপরই তার মাথায় এলো ক্যালিগ্রাফির চিন্তা। স্থানীয় এক আলেমের কাছে জানতে চাইলেন এটি তিনি করতে পারেন কিনা? ইতিবাচক সাড়া পেয়েই বসে পড়েন কলম-কালি নিয়ে।

ক্লাস টেন পর্যন্ত পড়ার সময় পরিবারের সঙ্গে ওমানে থাকতেন ফাতিমা। পরে কান্নুরে চলে আসেন। ভর্তি হন কলেজে। পড়ছেন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। বড় হয়ে ক্যালিগ্রাফারই হতে চান ফাতিমা।

সূত্র: ওরাক তাজা, রেমোনিউজ

/এফএ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের