কতটুকু দূরত্ব সফরে গেলে নামাজে কসর করতে হয়?

বেলায়েত হুসাইন
১৭ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩:১৪

কোনও ব্যক্তি নিজ অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা প্রায় ৭৭ দশমিক ২৫ কিলোমিটার দূরে কোথাও সফরের নিয়ত করে তার এলাকা (গ্রাম, শহরের সীমানা) অতিক্রম করলে সে শরয়ি মুসাফির গণ্য হবে। সফর শেষে নিজের এলাকার সীমানায় প্রবেশ করতেই সে আর মুসাফির থাকবে না। সর্বোচ্চ ১৪ দিনের সফর শরয়ি সফর বিবেচিত হবে। এক্ষেত্রে সফর অবশ্যই নিজের স্থায়ী বা অস্থায়ী আবাসস্থল (কর্মক্ষেত্র, ছাত্রাবাস ইত্যাদি) ছাড়া অন্য কোথাও হতে হবে। স্থল, নৌ, আকাশ ও উঁচু-নিচু পথ—সব ক্ষেত্রেই একই বিধান।

শরয়ি মুসাফিরের জন্য সফরের সময়ে নামাজে কসর করতে হয়। ফজরে দুই রাকাত, যোহরে দুই রাকাত, আসরে দুই রাকাত, মাগরিবে তিন রাকাত এবং এশায় দুই রাকাত নামাজ আদায় করবেন তিনি। বেশি তাড়াহুড়া থাকলে ফজরের সুন্নত ছাড়া অন্যান্য সুন্নাতে মুয়াক্কাদা না পড়ার সুযোগ রয়েছে। তবে স্বাভাবিক ও স্থির অবস্থায় সুন্নতে মুয়াক্কাদা পড়তে হবে।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার ২/১২৮, রদ্দুল মুহতার ১/৭৩৫, রদ্দুল মুহতার ১/৭৪২, এ’লাউস সুনান ৭/১৯১, বাদায়েউস সানায়ে ১/১০৪।

/এফএ/
সম্পর্কিত
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
সর্বশেষ খবর
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী
বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা