সেহরির সময় দোয়া কবুল হয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ২৩:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২৩:০০

মুসলমানদের কাছে রমজান সবচেয়ে পবিত্র মাস। এ মাসে আল্লাহতায়ালা বান্দার দোয়া কবুল করেন। রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না—বাবার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া।’ (বায়হাকি: ৩/৩৪৫)।

পবিত্র এ মাসে দোয়া কবুলের আরও বিশিষ্ট কিছু সময় আছে। সেগুলোর অন্যতম হলো—রাতের শেষ তৃতীয়াংশ (সেহরির সময়)।

রাতের এই অংশে দোয়া-ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। তাঁর নৈকট্য লাভে এ সময়ের দোয়া বেশ ফলপ্রসূ। পবিত্র কোরআনে এ সময়ের দোয়ার প্রশংসা করে বলা হয়েছে, ‘তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।’ (সুরা আল ইমরান: ১৭)

এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করবো, কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো।’ (বুখারি শরিফ : ১১৪৫)

এজন্য আমাদের সবার উচিৎ—সময়টিকে কাজে লাগানো। সেহরিতে যেহেতু উঠতেই হয়, তাই এ সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মনের কথাগুলো বললে আশা করি—তিনি আমাদের ফেরাবেন না। আল্লাহ আমাদের তাওফিক দান করেন। আমিন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম