ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। এই মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয় আখেরি মোনাজাত। চলে ২৩ মিনিট ধরে। মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা আসেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসেন।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

কয়েক লাখ মুসল্লির এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ছবিতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদ-এর অনুসারীরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৪ সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

ছবি: নাসিরুল ইসলাম

/আরআইজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম