পবিত্র শবে কদর, ইবাদতের রাত আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ২০:০২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২১:০৮

পবিত্র লাইলাতুল কদর আজ শনিবার (৬ এপ্রিল)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে লাইলাতুল কদর পালিত হবে।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদর সৌভাগ্য বয়ে আনে। এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পুণ্যময়। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি পুণ্যের।

রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়। ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে অনেক আলেম মনে করেন। এ কারণে ২৬ রমজানের দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হয়ে আসছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে এই রাতে ব্যস্ত থাকবেন।

এদিকে পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ বিশ্লেষণ করা হয় ।

/সিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
লৌকিকতা ইবাদত ও সৎকর্ম ধ্বংস করে দেয়
পবিত্র শবে কদর আজ
শবে কদর: এক রাতেই জীবনের নতুন ভাগ্যলিপি
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?