সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন সেলিম ওসমান: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১৭:২৬আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:১১

নাসিম নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করে সেলিম ওসমান সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে মনে করে ১৪ দলীয় জোট। সেই সঙ্গে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন জোট।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সেলিম ওসমান যে কাজ করেছেন, তাতে নিজের মর্যাদা রক্ষা করতে পারেননি। তার ভূমিকা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অন্য সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। একটি অজুহাতকে কেন্দ্র করে শিক্ষককে অপমান-অপদস্থ করার পর চাকরিচ্যুত করে অন্যায় করা হয়েছে। তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ১৪ দলীয় জোটের পক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সংসদ সদস্য যেভাবে শিক্ষককে হেনস্তা করেছেন তা ক্ষমার অযোগ্য অপরাধ। ১৪ দল মনে করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী