জঙ্গিদের সঙ্গে বর্তমান সরকারের হুবহু মিল রয়েছে: রিজভী

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৪:০০আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:০৩

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে জঙ্গিদের হুবহু মিল রয়েছে। জঙ্গিরা যেমন ভিন্নমত সহ্য করে না, সরকারও ঠিক তাদের মতই আচরণ করে। বৃহস্পতিবার নগরীর শালবাগানে অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে স্বজনদের সমবেদনা জানিয়ে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব বলেন।
রুহুল কবীর রিজভী রিজভী বলেন, এ সরকারের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর অনেক মিল রয়েছে। জঙ্গিরা যেমন তাদের মতাদর্শ ছাড়া অন্য মতাদর্শ বরদাস্ত করে না, অন্যদের হত্যা করে, রক্তপাত ঘটায়। এই সরকারও তেমনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, গণতন্ত্রের নূন্যতম নিয়মকে মান্য করে না। সরকারের সমালোচনা সহ্য করে না; বিরোধী সহ্য করতে পারে না। সুতরাং বর্তমান সরকারের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর আচরণের হুবহু মিল পাওয়া যায়।
শিক্ষার হত্যার ঘটনা নির্মম ও নৃশংস উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এটা কাম্য হতে পারে না। আজ হত্যা এবং রক্তপাত এ দেশের রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আজ যে জঙ্গিদের কথা বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে এরা একের পর এক মানবতাবিরোধী, সভ্যতা ও সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ড করছে। অথচ এই সরকার যার হাতে রাষ্ট্রের সব সরঞ্জাম, গোয়েন্দা বাহিনী, পুলিশ, র‌্যাব, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। অথচ তারা এখনও পর্যন্ত তাদের খুঁজে বের করতে পারেনি।
তিনি আরও বলেন, শিয়া সম্প্রদায়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কেউ এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদের আস্তানা কোথায় তা খুঁজে পাচ্ছে না। আর ঘটনার পর সরকার হম্বিতম্বি করে, আর বিএনপি ওপর দায় চাপানোর চেষ্টা করে। তাদের অনাচার, অবিচার, জোর করে ক্ষমতা দখলের জন্যই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
অধ্যাপক রেজাউল করিম হত্যায় প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষকে বিভ্রান্ত ও জনদৃষ্টিকে ঝাঁপসা করানোর জন্যে নয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ অন্যরা।

আরও পড়ুন: ৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ
/এমও/

 

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী