বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোট
২৬ মে ২০১৬, ০০:৩৫আপডেট : ২৬ মে ২০১৬, ০০:৪০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মামলা-পরোয়ানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে শতশত মামলা এই ষড়যন্ত্রেরই অংশ। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করার জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপিকে নিঃশেষ করার জন্য জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা সত্যিকারের স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারেন, সে জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপির অতীতের ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই,  আমরা আমাদের সংকল্পে অনঢ় আছি। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা- সার্বভৌমত্বে ও গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করবে না।ৎ

আরও পড়তে পারেন: পেট্রোলিয়াম করপোরেশনের জন্য বরাদ্দ থাকছে না

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী