১৪ দলের কর্মসূচিতে অংশ নেবে নাজমুল হুদার বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৮:২৮আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪৮

নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চলমান সব কর্মসূচিতে অংশ নেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট তৃণমূল বিএনপি। আনুষ্ঠানিকভাবে ১৪ দলীয় জোটে যোগ না দিলেও জোটের চলমান কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সন্ত্রাস-গুপ্তহত্যার বিরুদ্ধে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদা। 

সোমবার (১৩ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে উপস্থিত হয়ে নাজমুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।

আনুষ্ঠানিকভাবে ১৪ দলে যোগ দিচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘না, যোগ দিচ্ছি না। তবে তাদের চলমান সন্ত্রাস-হত্যা বিরোধী কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ থাকবে।’

দেশে চলমান গুপ্তহত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি রেখেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। আগামী ১৯ জুন ক্ষমতাসীন জোটের মানববন্ধন কর্মসূচিতে নাজমুল হুদার নেতৃত্বে নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম।

সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, ‘সন্ত্রাস দমনে রাজনীতির কোনও সুযোগ নেই। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন জানাই। রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এজন্য তাকে ধন্যবাদ।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আজ তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইসরায়েল ও মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের চক্রান্ত করছে। এজন্য যদি আমরা ১৪ দলীয় জোটকে শক্তিশালী করি তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে। আমরা সেটা চাই।’

এর আগে সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে নাজমুল হুদা ধানমণ্ডি কার্যালয়ে যান। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল তাকে স্বাগত জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে ১৪ দলে যোগ দিচ্ছেন।

১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এজন্য আমরা ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন করছি। দেশে সাম্প্রতিক গুপ্ত হত্যার প্রতিবাদে জাতীয় জোটের নেতারা এসেছেন। এজন্য নাজমুল হুদাকে ধন্যবাদ। তাদের সঙ্গে আজ যে মতবিনিময় শুরু হলো এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য অসাম্প্রদায়িক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবে ১৪ দল।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াতের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ। উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে দল দুটির নেতারা। প্রধানমন্ত্রীর দেশের সব গণতান্ত্রিক ও আসম্প্রদায়িক মানুষকে এসব সন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। আশা করি জনগণ আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, অপর অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ উভয় জোটের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন- 

৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

জাপার কোনও রাজনীতি নেই



/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের