খালেদার প্রেসসচিব মারুফ কামালের বিরুদ্ধে স্ত্রীর হত্যাচেষ্টার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৭:০১আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:০১

মারুফ কামাল খান সোহেল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন তার স্ত্রী তানিয়া হক।

সোমবার (১৩ জুন) দিনগত রাতে তিনি আহত অবস্থায় মোহাম্মদপুর থানায় গিয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩২। ৩২৩, ৩২৫ ও ৩০৭ নম্বর ধারায় এই মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তানিয়া হক নিজে থানায় এসে মামলা দায়ের করেছেন। এসময় তিনি আহত ছিলেন। তার মাথায় আঘাত ছিল। অভিযোগ পাওয়ার পর আমরা মোহাম্মদপুরের গজনী রোডে তার বাসায় গিয়ে মারুফ কামালকে গ্রেফতারের চেষ্টা করেছি। তবে তিনি পলাতক।’

মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ‘মারুফ কামালের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে। পরকীয়ায় বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্যে তার (তানিয়ার) মাথায় আঘাত করা হয়েছে। এর আগেও তাকে এভাবে মারধর করা হয়েছে।’

এবিষয়ে জানার জন্য মারুফ কামলা খান সোহেলকে ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন- 

‘আইএস থাকলে আপনাদের ওখানে আছে’
হঠাৎ বাতিল জামায়াতের ইফতার

/এআরআর/এফএস/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের