বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশে প্রথম আগুন সন্ত্রাস শুরু করেন। কিন্তু বর্তমানে তারা উল্টো বিএনপির ঘাড়ে আগুন সন্ত্রাসের দোষ চাপাতে ব্যস্ত।
শুক্রবার সন্ধায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অারও পড়তে পারেন: বিউটি পার্লারে গোপন ক্যামেরা!
আলাল বলেন, বিএনপি সন্ত্রাসীর রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৯৭৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মানুষ হত্যা করেছেন। আমরা সেই হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার দাবি করছি। তিনি আরও বলেন, সন্ত্রাস দমনের নামে আওয়ামী লীগ সরকার গত এক সপ্তাহে তিন হাজার বিএনপির নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, জয়ন্তু কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুসহ দলীয় নেতা।
/এমএসএম /








