সঠিক সিদ্ধান্তের কারণেই হামলাকারীদের পরাজিত করা সম্ভব হয়েছে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৬, ০০:২২আপডেট : ০৫ জুলাই ২০১৬, ০০:৩৪

মোহাম্মদ নাসিম গুলশানে সন্ত্রাসী হামলায় আইনশৃঙ্খলা বাহিনী সঠিক সময়ে পদক্ষেপ নেওয়াই বলেই হামলাকারীদের পরাজিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন হামালাকারীদের মোকাবিলা করেছেন। সে জন্যই হামলাকারীরা পরাজিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গুলশান হামলার ঘটনায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন,  তারা সাহসী অফিসার। তারা যদি সে দিন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করতো, তাহলে হামলাকারীরা পালিয়ে যেত পারতো। কিন্তু তারা আধাঘণ্টার মধ্য সিদ্ধান্ত নিয়ে ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলেছিল, যে কারণেই হামলাকারীরা পালাতে পারেনি। ভাবতে গেলে সন্ত্রাসীরা ওই সময়ে পালিয়ে যেত পারতো। কিন্তু এই সকল দক্ষ অফিসারদের সঠিক সিদ্ধান্তের কারণে হামলাকারীরা পালাতে পারেনি।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকার বহন করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলার ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের সকল চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। আহতদের একটি পয়সাও খরচ করতে হবে না।

পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের