বিএনপি-জামায়াতের প্ররোচনায় কতগুলো জঙ্গি দল দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার (১১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ প্রতিবাদের মধ্য দিয়ে এসব জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবেলা করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, আর বিএনপি-জামায়াত মিলে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়।
আরও পড়ুন-
জঙ্গি হামলার ঘটনায় বিনিয়োগে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী
পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল
/পিএইচসি/এফএস/








