লন্ডনে গরমে অজ্ঞান হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

তানভীর আহমেদ, লন্ডন
১৯ জুলাই ২০১৬, ০৩:১৪আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৪:৪৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে এসেই অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার বিকেল লন্ডন সময় প্রায় সাড়ে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্ট এলাকায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাজ্য বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল রবিবার রাতের খাবারের পর কিছুটা অসুস্থবোধ করেন। তবে সোমবার সকালে তিনি সুস্থবোধ করার পর যুক্তরাজ্য বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যান। সেখানে অতিথিদের সঙ্গে কফি পানের সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি।
চিকিৎসকরা ধারণা করছেন, সোমবারের প্রচণ্ড গরমে মির্জা ফখরুলের শরীর খারাপ হয়ে থাকতে পারে।
সোমবার লন্ডনের তাপমাত্রা ছিলো ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল হাউজ অব কমন্সে বাংলাদেশ বিষয়ক সেমিনারে যোগ দিতে লন্ডনে আসেন বিএনপি মহাসচিব।
অারও পড়তে পারেন: তিন জেলায় চার পুরোহিতকে হত্যার হুমকি

/এমএসএম /

সম্পর্কিত
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা করুণা নয়, এটা মানুষের মৌলিক অধিকার: জুবাইদা রহমান
স্বাস্থ্যসেবা করুণা নয়, এটা মানুষের মৌলিক অধিকার: জুবাইদা রহমান
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ