হঠাৎ এনসিপিকে সাধুবাদ জানালেন রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের খবর জানিয়ে এনসিপিকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানঁ। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।   

পোস্টে রাশেদ খাঁন বলেন, এনসিপির ভাই ব্রাদারদের কেউ কেউ জানিয়েছে, এখনই ঘোষণা না দিলেও একপ্রকার পিসফুল ডিভোর্সের মতো শিগগিরই জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি। আজকে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্য শুনে সেটি আরও পরিষ্কার হলো। এই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য চোখে পড়েনি। ইতিবাচক দিক হলো, অনেকদিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোক হয়েছে। জামায়াতের সঙ্গে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে খুব বেশি লোক হচ্ছিল না। সেই জায়গায় দীর্ঘ সময় পরে হাজারের ওপরে লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাজাগানিয়া।

তিনি লেখেন, এভাবে স্বতন্ত্র রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে হয়তো এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং আওয়ামী শূন্যতা পূরণে সক্ষম হবে।

রাশেদ খাঁন বলেন, এভাবে কাজ করতে থাকলে হয়তো আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই স্বপ্নের কথা এনসিপি বারবার বলে আসছিল। কিন্তু জামায়াতের পকেটে থেকে তো আর প্রধান বিরোধীদল হওয়া যাবে না। এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হওয়ায় আজকের এই স্বতন্ত্র কর্মসূচি। তবে এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা এনসিপির ৮ জন এমপি। তারা আগামী বারও জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। তবে এনসিপির অধিকাংশ স্বতন্ত্র রাজনীতির পক্ষে। দেখা যাক প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি। পরিশেষে, এনসিপির স্বতন্ত্র রাজনীতির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

/আইএএম/
সম্পর্কিত
সাত দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু
‘অবিলম্বে সংবিধান সংস্কার না করলে সরকারকে গদি ছাড়তে হবে’
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?