ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬

ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে পথসভা করবে না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এ বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। একটা দল রাজনৈতিকভাবে কতোটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনও পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।
 
রাশেদ খাঁন লেখেন, ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না? 

রাশেদ খাঁন লেখেন, না! জামায়াত জোট কোনও ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উসকানি হয়ে যাবে, এ জন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন! কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিল! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সে ক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল!

/আইএএম/
সম্পর্কিত
হঠাৎ এনসিপিকে সাধুবাদ জানালেন রাশেদ খাঁন
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি দেবে জেলা বিএনপি
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে পাসের হার ৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
লক্ষ্মীপুরে পাসের হার ৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
১১ দলের লংমার্চে কেন গেলেন না নাহিদ, টানাপোড়েন কী নিয়ে?
১১ দলের লংমার্চে কেন গেলেন না নাহিদ, টানাপোড়েন কী নিয়ে?
ফেল করা বিষয়ে আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষা ফেল করা বিষয়ে আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী
পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’ 
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’