একাত্তরের ঘাতক-দালালের পরিবারই জঙ্গিদের অর্থায়ন করছে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৭:৩৯আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:৩৯

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ১৯৭১ সালের ঘাতক-দালালদের পরিবার ও তাদের সন্তানরা যারা দেশের বাইরে অবস্থান করছে তারা তাদের অর্থ-সম্পদ জঙ্গিদের পেছনে ব্যয় করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘রক্তস্নাত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ঘাতক-দালালদের সন্তান ও পরিবার-পরিজন যারা দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের কারাগারে যারা ফাঁসির দণ্ড নিয়ে অবস্থান করছে, তাদের পরিবারের যত অর্থ-সম্পদ আছে, সেগুলো তারা জঙ্গিদের পেছনে ব্যয় করছে। এছাড়াও তাদের প্রধান টার্গেট হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও নেতা হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করছেন তার সবই তাদের ঈর্ষার প্রধান কারণ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের উদ্দেশ্যে হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা। এদেশের অর্থনীতিকে পঙ্গু করা, উন্নয়নকে থামিয়ে দেওয়া, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষেত্রেকে ধ্বংস করা।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এদেশে জঙ্গিবাদ হৃষ্ট-পুষ্টভাবে লালিত-পালিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ১৯৯১ থেকে ‘৯৬ সাল পর্যন্ত তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে গণতান্ত্রিক চরিত্র ছিল। কিন্তু তাদের মধ্যে যখন জামায়াতে ইসলামী ঢুকে পড়লো তখন তা নষ্ট হয়ে গেল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আলোচনা সভায় অংশ নিয়ে বলেন, জঙ্গি দমনে সমাজ ও রাষ্ট্রকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি মনে করে এ বিষয়ে তার দায়িত্ব শেষ তাহলে হবে না। কেননা সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এসব জঙ্গিগোষ্ঠিকে দমন করা সম্ভব।

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিদেরকে যারা মদত করছে এবং এর পেছনে যারা জড়িত আছে তাদেরও দমন করা সম্ভব হবে যদি আমরা ঐক্যবদ্ধ হই।

সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ও বাংলাদেশ জমিয়তে ওলামা'র সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন- 

জঙ্গি হামলার শিকার হলে যা করণীয়
আজও ত্রাণের জন্য ছোটেন সেই বাসন্তি

ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!

/এসআইএস/এফএস/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম