ঘরে বসে রাজনীতি হবে না, মাঠে নামতে হবে: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ১৭:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৮:০৩

খন্দকার মোশাররফ হোসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঘরে বসে থেকে রাজনীতি হবে না। সবাইকে মাঠে নামতে হবে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণজোয়ার তুলতে হবে। বর্তমান ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য জনগণের জীবন নিয়ে খেলছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজনীতিতে ব্যারিস্টার আবদুস সালামের অবদানের কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের যে কোনও সংকট মোকাবিলায় ব্যারিস্টার আবদুস সালাম যেমন খালেদা জিয়ার ডাকে জীবনবাজি রেখেছিলেন, তেমনি আমাদেরকেও নেত্রীর ডাকে রাজপথে থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হওয়া গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আজকে গণতন্ত্রের নামে দেশে হরিলুট চলছে। তাই দেশের এই অবস্থায় উন্নয়নের চিন্তা কাম্য নয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন দেশটাকে পুলিশ দখল করে আছে। সরকার প্রশাসন দিয়ে আমাদের দলের লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের চারজন মুখপাত্র আছেন। তারা হলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, ড. হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তারা বিএনপিকে নিয়ে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিম, শামসুজ্জামান সুরুজ, ড. মো. শামসুজ্জামান মেহেদী, সাবেক সংসদ সদস্য নিলুফা ইয়াসমিন প্রমুখ।

আরও পড়তে পারেন: রবিবার নতুন কমিটি জিয়ার মাজারে ফুল দেবে

এসআইএস/এমএসএম/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম