শক্তিশালী বিরোধী দলের অভাবেই দেশে জঙ্গিবাদ: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৩:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৩:৫৮

একটি শক্তিশালী বিরোধী দলের অভাবেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘র‌্যাম্প্যান্ট করাপশন অব আওয়ামী রুল’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদসহ অন্যরা প্রধান অতিথির বক্তব্যে মওদুদ বলেন, ‘সারা দেশের জনগণকে নিয়ে জাতীয় ঐক্য করলে তা আওয়ামী লীগ ও দেশের জন্য ভালো হবে। কখনও এককভাবে জঙ্গিবাদ দমন করা যায় না। তাই এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন হয়।’

ক্ষমতাসীনদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই দেশের এসব সমস্যার সমাধান হবে। দেশে এতবড় রাজনৈতিক শূন্যতা থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সুযোগ নিবে।’ গণতান্ত্রিক শক্তিগুলো দুর্বল করে দেওয়া হলে দেশে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ প্রমুখ।

/এসআইএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের