জঙ্গিবাদ মোকাবিলায় ব্রিটিশ এমপিদের মুখে বাংলাদেশের প্রশংসা

তানভীর আহমেদ, লন্ডন
১১ অক্টোবর ২০১৬, ১১:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১১:৩৬

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের একাধিক এমপি। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধনে এই প্রতিক্রিয়া জানান তারা।

সমাবেশ ও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে ব্রিটিশ এমপি স্টিফেন টিমস গণমাধ্যম কর্মীদের বলেন, ‘ইসলামের নামে যারাই জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে স্বমূলে উৎপাটন করতে হবে।’

লেবার পার্টির ছায়া প্রতিরক্ষামন্ত্রী ফাবিয়ান হ্যামিলটন এমপি বলেন, 'সেক্যুলার বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের দমনে সরকারের সব ধরনের অভিযানে লেবার পার্টির সমর্থন থাকবে।' 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপিত সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের আমন্ত্রণে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপি কারেন বাক, স্টিভ রিড ও জেসিকা মরগানও। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা।

/এআরএল/

আরও পড়ুন: 

পাকিস্তান দখলে যেতে চেয়েছিল ভারতীয় সেনাবাহিনী!

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ