আ. লীগের ‘প্রধান সম্পদ’ শেখ হাসিনা

পাভেল হায়দার চৌধুরী
১৭ অক্টোবর ২০১৬, ২২:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২২:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নেতৃত্বের কারিশমা- আওয়ামী লীগের প্রধান সম্পদ জননেত্রী শেখ হাসিনা’। ক্ষমতাসীন আওয়ামী লীগের খসড়া ঘোষণাপত্রে এভাবেই তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে। বিষয়টি ঘোষণাপত্রে অর্ন্তভূক্তির জন্য এরই মধ্যে প্রস্তাব করেছে ঘোষণাপত্র উপ-কমিটি।

আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। ঘোষণাপত্র উপ-কমিটি ৪৬ পৃষ্ঠার একটি খসড়া ঘোষণাপত্র প্রস্তাবনা করেছে। এর প্রথম অধ্যায়ের ২২ নম্বর পৃষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আরও বলা হয়েছে, শেখ হাসিনা আওয়ামী লীগের শক্তি ও সম্পদ দুটোই। সম্মেলনে মধ্য দিয়ে কাউন্সিলরদের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে খসড়া এ ঘোষণাপত্র।

খসড়া ঘোষণাপত্রের প্রস্তাবনায় আরও বলা হয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার, নেতৃত্ব ও সাযুজ্যপূর্ণ নীতিমালার গভীর সংমিশ্রণ। একটি নিম্ন আয়ের দেশ হতে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে উন্নয়ন সূচকে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, তার প্রধান কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ও তাঁর বলিষ্ঠ নেতৃত্বের। তিনি দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। সমসাময়িক রাজনীতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের শক্তি ও সম্পদ দুটোই। তাঁর দৃঢ় মনোবল, সাহসী নেতৃত্ব, তাৎক্ষণিতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সবকিছুর উর্ধ্বে উদার মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে দেশে ও বিদেশে তুমুল জনপ্রিয় করে তুলেছে। তিনি এখন তৃতীয় বিশ্বের অনন্য কণ্ঠস্বর। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, বিশ্বশান্তি রক্ষায় দেশরত্ন শেখ হাসিনার অবদান আজ সর্বজন স্বীকৃত।

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 

যে কারণে সীমান্তের সব হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয় না

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম