প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয় বিচার বিভাগ নিয়ন্ত্রিত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৩:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৩:৪১

রুহুল কবীর রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয়, স্বাধীন বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বুধবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
তিনি বলেন, ‘সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু জনগণ এগিয়ে আসছে।’
গণতন্ত্রকে ফাঁসির দড়িতে লটকে দিয়েছেন শেখ হাসিনা এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘এই সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে,তাদেরকেই গুম খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছেন না। আমরা এমন গণতন্ত্র চাই না।’
আওয়ামী লীগ রাজনীতিকে দুর্বৃত্তায়নের সঙ্গে একাকার করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘সোহেল বিনয়ী ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন।’
তিনি বলেন, ‘শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর যাওয়া যায়, তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরীদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি।’ স্বেচ্ছাসেবক দলকে পরিণত করবেন যুগান্তকারী সংগঠন হিসেবে। সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু জানান, ৪ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নতুন কমিটির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

যৌথসভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতায় এসেছেন: দুদক চেয়ারম্যান

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের