গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অন্যায় ও গণবিরোধী: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮

 

জামায়াতে ইসলামী আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্য বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্য বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছেন তা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও গণবিরোধী।’

 ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয় বলেই গত ৯ মাসের মধ্যে গ্যাসের মূল্য দ্বিতীয়বার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত হলে এ ধরণের গণবিরোধী অন্যায় সিদ্ধান্ত নিতে পারতো না।’

বিবৃতিতে জানানো হয়, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আবাসিক দুই চুলার গ্যাসের দাম বাড়িয়ে ৬৫০ টাকা থেকে এক হাজার এবং সিএনজি গ্যাসের মূল্য প্রতি ঘনমিটারে ৩৫ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৪৫ টাকা নির্ধারণ করা হচ্ছে। যা বর্তমান মূল্যের প্রায় দ্বিগুণ। একইভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রেও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রস্তাব অনুযায়ী গ্যাসের মূল্য গৃহস্থালীতে ১৪০ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে ১৩০ শতাংশ, বিদ্যুতে ৬৩ শতাংশ, সারে ৭২ শতাংশ, শিল্পে ৬২ শতাংশ, বাণিজ্যিকে ৭২ শতাংশ ও সিএনজিতে ৮৩ শতাংশ মূল্য বৃদ্ধি পাবে। ’

আরও জানানো হয়, গ্যাসের মূল্য বাড়ানোর ফলে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। এতে দ্রব্যমূল্য বাড়বে, শিল্প ও কৃষি উৎপাদন খরচ, যাতায়াত ভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যের মূল্য বাড়বে ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। ফলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। বর্তমানে মানুষ দ্রব্যমূল্যের চাপে কষ্টে জীবন-যাপন করছে।’

শফিকুর রহমান মনে করেন, ‘গ্যাসের দাম বাড়িয়ে প্রকারান্তরে জনদুর্ভোগই বাড়ানো হয়েছে। গণদাবী এবং বাস্তব অবস্থা হচ্ছে গ্যাসের দাম না বাড়িয়ে দ্রব্যমূল্য যাতে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।’ দশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর অন্যায়, অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম