বঙ্গভবনে সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩

বঙ্গভবনে প্রবশের পথে সিপিবির প্রতিনিধি দল নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে প্রবশে করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০ মিনিটের সময় তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি বৈঠকে বসার জন্য সিপিবিকে আমন্ত্রণ জানান। গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনার মধ্য দিয়ে সংলাপ প্রক্রিয়া শুরু হয়।
বৈঠক প্রসঙ্গে বুধবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘ইসি গঠনে আমূল পরিবর্তনের সুপারিশ করবে তার দল। এক্ষেত্রে আইন প্রণয়ন, কমিশনার নিয়োগ, নিয়োগ প্রক্রিয়াসহ আরপিও-র অনেক ধারা সংশোধনের বিষয়টিও আসতে পারে।’
উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে গিয়ে ইসি গঠনে আইন প্রণয়নের তাগিদ দিয়েছিল সিপিবি।

আরও পড়ুন : সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়: মির্জা ফখরুল

/এসটিএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম