৫ জানুয়ারি ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ০৪:১৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০৪:১৯

খেলাফত মজলিস ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর । বৃহস্পতিবার বিকালে বিজয়নরে দলটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ গোলাম আসগর  বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে ১৫৪ আসনে কোনও ভোট হয়নি। বাকি আসনগলোতে যে নির্বাচন হয়েছে সেখানে ৯০ ভাগ ভোটার ভোট দিতে যাননি। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসে সরকার পরিচালনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজকের সংকটের মূলকারণ হচ্ছে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকা।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সংকট উত্তরণে অনতিবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেজন্যে সব দলের সঙ্গে সংলাপ তথা আলোচনা করে নির্বাচন  কমিশন গঠন করতে হবে।’

শেখ গোলাম আসগরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দলের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক  অধ্যাপক মো. আবদুল জলিল, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, মনসুরুল আলম মনসুর প্রমুখ।

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম