১/১১ ও ৫ জানুয়ারি গণতন্ত্রকে বাক্সবন্দি করা হয়েছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৪:৫৪

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন
২০০৭ সালের ১/১১ এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করা হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘১/১১ কে বিএনপি যেভাবে স্মরণ করে ২০১৪ সালের ৫ জানুয়ারিকে বিএনপি একইভাবে স্মরণ করে। কারণ এই দিন দুটিতে বাংলাদেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ১/১১ ষড়যন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, মঈন উদ্দীন, ফখরুদ্দীনের সরকার ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের ফসল। আর তারাই ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে।
৭ জানুয়ারি সমাবেশের অনুমতি না দিয়ে সরকার বিএনপিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে দাবি করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন,‘আমরা ৭ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি চেয়ে ছিলাম আমাদেরকে দেওয়া হয়নি। অথচ তারা নিজেরা সমাবেশ করার পাশাপাশি তথাকথিত গৃহপালিত বিরোধীদলকে অনুমতি দিচ্ছে। যার মাধ্যমে সরকার বিএনপিকে সকল সাংবাবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।
তিনি আরও বলেন," সরকার জনগণ এবং গণতন্ত্রকে ভয় পায়। যার কারণে ৭ নভেম্বর এবং ৫ জানুয়ারির কথা শুনলে তাদের বুকের মধ্যে কম্পনের সৃষ্টি হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক