আ. লীগ রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করেছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:২৭

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগকে বিতর্কিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমন অভিযোগ বিএনপির। মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও সুস্থ অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না। রাষ্ট্রপতির উদ্যোগকে তারা ইতোমধ্যে বিতর্কিত করেছে। বিতর্কিত করার জন্যই তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে।’

কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে বিএনপি চেয়ারপারসন
মঙ্গলবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে ফখরুল বলেন, ‘সবার মধ্যে বিশ্বাস জন্মেছিল রাষ্ট্রপতি এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যেটির প্রতি জনগণের আস্থা থাকবে।’

ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।’ নিরপেক্ষ কমিশন গঠিত না হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

কোকোর কবরস্থানে বিএনপির নেতৃবৃন্দের দোয়া ও মোনাজাত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসহ অনেকে বক্তব্য রাখেন।

এদিকে ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন মা খালেদা জিয়া। কোকো ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান। জিয়ারতের সময় খালেদা জিয়ার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে বলে জানান বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, ‘মঙ্গলবার আছরের নামাজের পর কবরস্থানে খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা কোকোর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

/এসটিএস/ এপিএইচ/
আরও পড়ুন: 

দেশকে নিরক্ষরমুক্ত করতে ছাত্রলীগ নেতাদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক