সার্চ কমিটির পাশে সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ০১:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০১:২০

সিপিবি
সার্চ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির প্রত্যাশা, যাদেরকে নিয়ে ‘সার্চ কমিটি’ গঠন করা হয়েছে, তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করবেন।

বৃহস্পতিবার চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত কেন্দ্রীয় দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশা জানিয়েছেন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেছেন বিচারপতি মাহমুদ হোসেনকে প্রধান করে। 


সিপিবির বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের নাম সুপারিশ করার জন্য সরকার ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় আমরা সিপিবি’র পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলাম যে, সমগ্র প্রক্রিয়াটিকে যেকোনও ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য বিষয়টি আইনি কাঠামোর ভেতরে আনা হোক।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যদের নামের প্রাথমিক তালিকা প্রস্তুত করার জন্য প্রথমে একটি ‘সার্চ কমিটি’ গঠন করার বিধান করা হোক। সেই বিধানও আইনি কাঠামোর অধীনে নিয়ে আসা হোক। অর্থাৎ ‘সার্চ কমিটি’ কোন ‘ব্যক্তি’দের নিয়ে গঠিত হবে-এ চিন্তা না করে, কোন কোন ‘প্রতিষ্ঠানের প্রতিনিধি’ নিয়ে গঠিত হবে তা উল্লেখ করে একটি আইন প্রণয়ন করা হোক। এতে করে সার্চ কমিটি গঠন নিয়ে বিতর্কের অবকাশ কম থাকবে বলে মনে করে সিপিবি।

সিপিবির ভাষ্য, এ ধরনের একটি আইন প্রণয়নের দায়িত্ব সরকারের। সরকার এরূপ আইন প্রণয়নের পথে যায়নি। ফলে ‘সার্চ কমিটি’ নিয়ে বিতর্কের সুযোগ সৃষ্টি করে রাখা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং জাতির জন্য তা খুবই দুঃখজনক ও বিপজ্জনক।

/এসটিএস/টিএন/

আরও পড়ুন: কাজ শুরু করেছে সার্চ কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম