আ. লীগের তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

পাভেল হায়দার চৌধুরী
২৬ মার্চ ২০১৭, ০১:৪৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০১:৪৭
image

আ. লীগের তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

চলমান পরিস্থিতিতে সারাদেশের দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি সারাদেশে জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্র থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ অধীনস্থ জেলার সভাপতি- সাধারণ সম্পাদকদের সজাগ-সতর্ক থাকার কথা জানিয়েছেন।

তাদেরকে বলা হয়েছে, অন্তত ২৬ মার্চ উপলক্ষে যেসব কর্মসূচি পালন করা হবে তা যেন সতর্কতার সঙ্গে পালন করা হয়। জেলা সভাপতি-সাধারণ সম্পাদককে তাদের অধীনস্থ ইউনিটগুলোর নেতাদের এ নির্দেশনা পৌঁছাতে বলা হয়েছে।

বাংলা ট্রিবিউনের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন দলের তিনজন সাংগঠনিক সম্পাদক। তবে তাদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফোন করে দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে বলেছেন। বিশেষ করে ২৬ মার্চ উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে সতর্ক থাকার কথা বলেছেন।

মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন বলেন, কেন্দ্রীয় নেতারা শনিবার ফোন করে সকল নেতাকর্মীদের নিয়ে সজাগ ও সতকর্ থাকার কথা বলেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা ফোন করেছেন। সকল পর্যায়ের নেতাকর্মীকে সতকর্ভাবে থাকার পরামর্শ দিয়েছেন।

/এমএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের