বনানীতে শিক্ষার্থী ধর্ষণ: জড়িতদের গ্রেফতার দাবি ছাত্র ইউনিয়নের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ২০:৫৩আপডেট : ০৮ মে ২০১৭, ২০:৫৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ইতোমধ্যে চিহ্নিত আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে সংগঠনটি। সোমবার ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আসামিদের চিহ্নিত করা গেলেও তাদের এখনও গ্রেফতার না করে রাষ্ট্র বিচারহীনতার সংস্কৃতির পথে হাটছে। তনু, মিতু, আফসানাদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় সীমাহীন ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

সংগঠনটির পক্ষে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে সব ধর্ষণ, নারী নির্যাতন, হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলবে।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের