সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৬:৩৭আপডেট : ১১ মে ২০১৭, ১৬:৩৭

দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে আগামী শনিবার (১৩ মে) দেশব্যাপী ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে, তার অংশ হিসেবেই মাওলানা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছে। বিশাবালী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে কারাগারে বন্দী রেখেছেন। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি ন্যয় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।’

ন্যায় বিচার নিশ্চিত করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাবেন বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।

/এসটিএস/এসএমএ/

আরও পড়ুন
রাজাকার পুত্রের কাছ থেকে সম্মাননা: ক্ষমা চাইলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী