গণমুখী ও উন্নয়নমুখী বাজেট: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:২৯আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:৩৪

আওয়ামী লীগ ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণ ও উন্নয়নমুখী বলে দাবি করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। নতুন বাজেটের মাধ্যমে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ক্ষমতাসীন দলের নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের টানা আট বছরে  দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। অর্থনীতির বিভিন্ন সূচকে দেশের অগ্রগতি হচ্ছে। উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রস্তাবিত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি  বলেন, ‘উন্নয়নের জন্য এটি একটি পজিটিভ বাজেট। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি জনবান্ধব বাজেট তৈরি করা হয়েছে। দেশের উন্নয়নের কথা ভেবে একটি সাহসী বাজেট দেওয়া হয়েছে, যার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ এটি একটি গণমুখী ও উন্নয়নমুখী বাজেট। আওয়ামী লীগের নেতৃত্বে গত আট বছর ধরে যে উন্নয়ন হচ্ছে, তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ বাজেট প্রণয়ন করা হয়েছে।’

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এ বাজেটে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি নিহিত রয়েছে।বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের কল্যাণ সাধিত হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

/পিএইচপি/ এপিএইচ/ 

আরও পড়ুন:

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ 

সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের ঘোষণা অর্থমন্ত্রীর

বাড়ছে না করমুক্ত আয়সীমা

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা

সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরুর পর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন হাসনাত কাইয়ুম
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরুর পর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন হাসনাত কাইয়ুম
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা