লংগদুতে অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিপিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৩ জুন ২০১৭, ২২:৫৮

সিপিবি রাঙ্গামাটির লংগদু উপজেলায় আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (৩ জুন) বিকালে এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, যুবলীগের স্থানীয় এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মিছিল থেকে লংগদু সদর ইউনিয়নের চারটি গ্রামের দুইশত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।
আইন-শৃংখলা রক্ষাকরী বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সামনে এ ধরনের ঘটনায় নেতারা উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। নেতারা বলেন, ‘পাহাড়ের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্তদের পুড়িয়ে দেওয়া বাড়ি পুনঃর্নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক।
/এসএমএ/এমএ/

আরও পড়ুন

লংগদুতে ১৪৪ ধারা প্রত্যাহার

‘বিশ্বাস ছিল কেউ ক্ষতি করবে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী